খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৪১ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
খুলনার সন্ত্রাসী তুষার শিকদারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেখপাড়া মেইন রোডের বাসিন্দা মো: রুহুল আমিনের ছেলে মো: তুুষার শিকদার, গোবরচাকা এলাকার বাসিন্দা এসএম আইয়ুব আলীর ছেলে মো: আবরার ফয়সাল বাদিন, শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে মো: আল আমিন, সোনাডাঙ্গা নবীনগর খালাসি মাদ্রাসা এলাকার বাসিন্দা গাউসুল আজমের ছেলে মো: আসিফ ও টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বাসিন্দা মো: সাজ্জাদ হোসেন সাব্বির।