সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

জিয়াউলের বিরুদ্ধে দেহরক্ষী ইমরুলের জেরা ২৮ জুন

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান-এর সাবেক দেহরক্ষী ও সেনাসদস্য ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস-এর জেরা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন।

এদিন মামলার পঞ্চম সাক্ষী হিসেবে ইমরুল কায়েসের জেরা হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন জানান। একই সঙ্গে তারা আদালতে মৌখিকভাবে অনুরোধ করেন, বিচারিক প্রক্রিয়া চলাকালে কোনো আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জিয়াউল আহসানকে ‘খুনি’ হিসেবে উল্লেখ না করার জন্য। শুনানি শেষে ট্রাইব্যুনাল জেরার নতুন তারিখ হিসেবে আগামী ২৮ জুন নির্ধারণ করেন।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্যান্য আইনজীবীরা।

এর আগে সকালে কারাগার থেকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোববার আদালতে দেওয়া সাক্ষ্যে ইমরুল কায়েস দাবি করেন, র‍্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত অবস্থায় তিনি জিয়াউল আহসানের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেই সময়ে বহু হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন। তার সাক্ষ্যে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের বিষয়টিও উঠে আসে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জানুয়ারি তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনাসহ বিভিন্ন স্থানে শতাধিক মানুষকে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন