মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গঙ্গাচড়ায় প্রেসমিট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গঙ্গাচড়ায় প্রেসমিট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ ক্রীড়াচর্চার বিকাশ ঘটানোর লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রেসমিট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬’। গঙ্গাচড়া প্রেসক্লাবের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 

‘সততা, সৌহার্দ্য, সাংবাদিকতা ও খেলায় ঐক্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ অনুষ্ঠিত হয়। 

মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি।টানটান উত্তেজনা কর  ফাইনাল খেলায় মিডিয়া পাওয়ার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং মিডিয়া চ্যালেঞ্জার্স দল রানার্সআপ হয়। ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেন জি এম মাসুদুর রহমান শিমু, দৈনিক মুক্ত খবর-এর স্টাফ রিপোর্টার ও বিজয় টিভির উপজেলা প্রতিনিধি। 

পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাটিং, বোলিং ও মাঠের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন, যা টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। 

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহাম্মেদ লাল এবং সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু। এ সময় ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত জি এম মাসুদুর রহমান শিমুর হাতেও সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটাতেই এ আয়োজন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সুস্থ ক্রীড়াচর্চা জোরদারে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});