সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গাংনীতে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

গাংনীতে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:১৬ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে রামীম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ক্যাম্প পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

রামীম গাংনী পৌর এলাকার র‍্যাব ক্যাম্পপাড়ার সিঙ্গাপুরপ্রবাসী রুহুল আমিনের ছেলে। সে তালিমুল কুরআন ইসলামিয়া একাডেমিতে পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ার নির্ধারিত সময়ের আগেই রামীম বন্ধুদের সঙ্গে পড়ার স্থানে যায়। পরে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত মহসিন হাজীর পুকুরে পড়ে যায়।  খবর পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});