ঠাকুরগাঁও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার দুই

ঠাকুরগাঁও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার দুই

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর ( হাজি পাড়া) এলাকার মোসাঃবাবলি (২৬) ও মোঃ রুবেল রানা (৩২) কে গ্রেফতার করেন ঠাকুরগাঁও ডিবি পুলিশ,যাদের উভয়ের- পিতা ছোট বাবু, মাতা মোসাঃ মেরিনা বেগম।

৬ নভেম্বর বুধবার রাতে ডিবি পুলিশের অভিযানে বাবলী ও রুবেল নামের আপন দুই ভাইবোন কে ২২ পিচ ইয়াবা ও মাদক বিক্রয় এর ১৪,৮০০ টাকা সহ গ্রেফতার করা হয়েছে ।
ঠাকুরগাঁও ডিবি পুলিশ সুত্রে জানা যায়,আসামী বাবলীর মাথার চুলের খোপার মধ্যে ইয়াবা পাওয়া গিয়াছে। তারা চায়ের দোকানের পাশাপাশি মাদক ব্যবসাও চালিয়ে যাচ্ছিলো। মামলার কার্য্যক্রম প্রক্রিয়াধীন আছে, এছারাও আসামী রুবেলের বিরুদ্ধে মাদক সহ মোট ১১ টি মামলা রয়েছে

ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: বেলাল হোসেনের নির্দেশনায় মাদক ও অনলাইন জুয়ায় আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় আজ রাতে ঠাকুরগাঁও রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরি দুই ভাইবোন চায়ের দোকানের আড়ালে মাদক ব্যাবসা করছিলো, আজ অভিযান পরিচালনা করে মাদক ও মাদক বিক্রির অর্থ সহ তাদের গ্রেফতার করা হয় । এ বিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের অভিযান চলমান রয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh