সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পের পাশে এবার হলান্ড

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পের পাশে এবার হলান্ড

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্লিং হলান্ড। একই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইটাও জমিয়ে তুলেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় নরওয়ে। ম্যাচের ৭৯ ও ৯০ মিনিটে গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ৭-এ নিয়ে গেছেন হলান্ড। ফলে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টিনার লিওনেল মেসির সমান গোল এখন তার।

তবে টাইব্রেকিং নিয়মে শীর্ষে রয়েছেন এমবাপ্পে। তার ঝুলিতে ৭ গোলের পাশাপাশি রয়েছে ২টি অ্যাসিস্ট। সমান ৭ গোল থাকলেও কোনো অ্যাসিস্ট নেই মেসি ও হাল্যান্ডের। কম সময় মাঠে নেমে একই সংখ্যক গোল করায় দ্বিতীয় স্থানে আছেন মেসি, আর তৃতীয় স্থানে হাল্যান্ড।

৫ গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। ৪টি করে গোল করেছেন ফ্রান্সের উসমান দেম্বেলে, স্পেনের মিকেল ওইয়ারজাবাল, সেনেগালের ইসমাইলা সার ও ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। 

এদিকে, গোল তৈরির দিক থেকে এবার সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখাচ্ছেন ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল অলিসে। পাঁচ ম্যাচে ৫টি অ্যাসিস্ট করে তিনি এই তালিকার শীর্ষে রয়েছেন। শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

অ্যাসিস্টের তালিকায় তার পরেই আছেন মরক্কোর ব্রাহিম দিয়াজ। পাঁচ ম্যাচে ৪টি অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার। শেষ ষোলোতে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কোর জয়ে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা যারা  

অবস্থান খেলোয়াড় দেশ গোল অ্যাসিস্ট

কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স

লিওনেল মেসি আর্জেন্টিনা

আর্লিং হলান্ড নরওয়ে

হ্যারি কেইন ইংল্যান্ড

উসমান দেম্বেলে ফ্রান্স

মিকেল ওইয়ারজাবাল স্পেন  ৪

ইসমাইলা সার সেনেগাল

ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল

  গোল করে উচ্ছ্বসিত আর্লিং হলান্ড

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});