সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গোসাইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

গোসাইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠিত৷

সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় গোসাইরহাট উপজেলা প্রশাসন ও বিআরডিবি এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা সভা ও চেক বিতরন করা হয়েছে৷

সভায় সভপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান৷

এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন, উপজেলা বিআরডিবি অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. ইকবাল, আনসার ভিডিপি অফিসার মো. আব্দুর সাত্তার, উপজেলা বিআরডিবি অফিসের এনজিও সমবায় সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন বেপারী, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, উপজেলা থেকে আগত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপকারভোগীরা।

সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, উন্নত, আত্মনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।

বক্তারা আরো বলেন, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি,সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিতদের হাতে দুটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});