রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গ্রামাঞ্চলে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি বলেন, গ্রামাঞ্চলে নিয়মিত দীর্ঘ সময় লোডশেডিং বা ‘মেরামত সেডিং’-এর কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে, যা বাস্তব পরিস্থিতির প্রতিফলন।

তিনি আরও জানান, সংসদে আগের প্রতিশ্রুতি অনুযায়ী আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সংযোগ দেওয়া হয়নি, ফলে এক মাসেরও বেশি সময় পার হলেও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়নি।

আশুগঞ্জ সার কারখানায় কবে গ্যাস সরবরাহ নিশ্চিত হবে- এমন সুনির্দিষ্ট প্রশ্নও তিনি সংসদে উত্থাপন করেন।

এর জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে গ্যাসের সরবরাহ সীমিত থাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এখন অগ্রাধিকার হওয়ায় সার কারখানায় তাৎক্ষণিকভাবে গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।

সংসদে স্পিকারও এ সময় মন্ত্রীদের প্রতিশ্রুতি দেওয়ার আগে বিষয়টি ভালোভাবে যাচাই করার পরামর্শ দেন বলে জানা গেছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন