রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গ্রামীণফোনের শ্রম বিরোধ নিয়ে নরওয়ের সংলাপ


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গ্রামীণফোনের শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে টেলিনর এএসএ ও সাবেক ২১ কর্মী ও ইউনিয়ন নেতার মধ্যে ছয় মাসের সংলাপ শুরু করেছে নরওয়ের ন্যাশনাল কন্টাক্ট পয়েন্ট ফর রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট। নরওয়ে সরকারের প্রতিষ্ঠিত ও অর্থায়নে পরিচালিত স্বাধীন এই সংস্থা বিষয়টি অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট -এর নির্দেশনার আলোকে পর্যালোচনা করছে।

এ নিয়ে ২০১২ সালে শ্রম আদালতে মামলা করেন কর্মীরা। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৩ সালে আপিল বিভাগ মামলাগুলো চলার পথ উন্মুক্ত করলেও এখনো নিষ্পত্তি হয়নি। অভিযোগকারীরা বলছেন, দীর্ঘসূত্রতার কারণে তারা কার্যকর প্রতিকার থেকে বঞ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কাছেও অভিযোগ উঠেছে।

নরওয়ের ন্যাশনাল কন্টাক্ট পয়েন্ট ফর রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট ইউনিয়ন-সংশ্লিষ্ট চাকরিচ্যুতি, দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং প্রতিকারের সুযোগ না পাওয়ার অভিযোগগুলো আরও পর্যালোচনার জন্য গ্রহণ করেছে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, অভিযোগ গ্রহণের অর্থ টেলিনর বা গ্রামীণফোন কোনো অন্যায় করেছে—এমন সিদ্ধান্ত নয়। ছয় মাসের সংলাপ ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

অন্যদিকে টেলিনর অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ২০১২ সালের কর্মী ছাঁটাই ছিল ব্যবসায়িক রূপান্তরের অংশ এবং ইউনিয়ন কর্মকাণ্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। কর্মী ছাঁটাইয়ের ব্যক্তিগত সিদ্ধান্তেও টেলিনর সরাসরি যুক্ত ছিল না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোনও বলেছে, নরওয়ের ন্যাশনাল কন্টাক্ট পয়েন্ট ফর রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট-এর প্রক্রিয়াটি কোনো অপরাধ বা অনিয়মের সিদ্ধান্ত নয়, দুই পক্ষের মধ্যে সংলাপের সুযোগ তৈরি করাই এর উদ্দেশ্য। উল্লেখ্য, গ্রামীণফোনের ৫৫ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক টেলিনর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});