রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গ্রেফতার এড়াতে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু‎

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

‎বরিশাল: পুলিশি অভিযানের সময় পালাতে গিয়ে রাশেদ খান মেনন (৪২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) দুপুর সোয়া ৩টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা ঘটে। ‎রাশেদ খান মেনন হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎রাশেদ খান বরিশাল মহানগর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবা মরহুম প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

‎স্বজনরা জানিয়েছে, মেননকে গ্রেফতার করতে রোববার বেলা ৩টার দিকে খান বাড়িতে কাউনিয়া থানার ৯-১০ জন পুলিশ যায়। তখন মেনন বাসাতে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাসার পেছনের দেয়াল টপকে পালাবার চেষ্টা করেন। দেয়াল টপকে অপর প্রান্তে একটি ড্রেনের স্লাবের ওপর পড়ার পর অসুস্থ হয়ে যান। তখন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মেননের মৃত্যুর বিষয়ে স্বজনরা প্রকাশ্যে কোনো কথা বলতে রাজি হননি। পরিচয় প্রকাশ না করার শর্তে তার এক নিকটাত্মীয় জানান, মৃত্যুর কারণের বিষয়ে তারাও নিশ্চিত নন। দেয়াল থেকে লাফ দেওয়ার পর মাথায় আঘাত লাগতে পারে অথবা তিনি তখন হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে গেলে পুলিশি হয়রানি আরও বাড়বে। এ আশঙ্কায় স্বজনরা মরদেহ ময়নাতদন্ত করতে দেননি।

‎জানা গেছে, গত শুক্রবার রাতে খান বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মেননের স্বজন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক খান ও ফয়েজ খানকে গ্রেফতার করেছে। রাতে তিনি বাসায় না থাকায় গ্রেফতার এড়াতে পেরেছিলেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জীব কুমার নাথ জানান, মেনন দুটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের জন্য আজ বেলা ৩টার দিকে কাউনিয়া থানা পুলিশ খান বাড়িতে যায়। বাড়ির মহিলারা জানান, তিনি বাড়িতে নেই। এতে আশ্বস্ত হয়ে পুলিশ বাড়ি থেকে ফেরত আসে। এর পর তিনি পালাতে গিয়ে ড্রেনের ওপর পড়ে মারা গেছেন বলে শোনা যাচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন