ঘানাকে হারয়িইে নকআউটে ক্রোয়শেয়িা

ঘানাকে হারয়িইে নকআউটে ক্রোয়শেয়িা


হেরে গেলেই সব শেষ হয়ে যেতে পারতো, ছিটকে পড়তে হতো টুর্নামেন্ট থেকে। ভীষণ চাপের ম্যাচে আত্মবিশ্বাসী ফুটবল খেলল ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে ঘানা একবার ঘুরে দাঁড়ালেও, দ্রুতই আবার নিয়ন্ত্রণ নেয় জ্লাতকো দালিচের দল। দারুণ জয়ে তারা গ্রুপ রানার্সআপ হয়ে পা রাখল নকআউট পর্বে।ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় রোববার ভোরে শেষ হওয়া ম্যাচে ২-১ গোলে জিতেছে ক্রোয়াটরা। পেতার সুচিচের গোলে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধে সমতা টানেন ডেরিক লাকাশেন। ঘানার গোলটির কিছুক্ষণ পরই অবশ্য ব্যবধান গড়ে দেন নিকোলা ভ্লাসিচ।ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর, টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের রানার্সআপ হলো ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে, সেরা আটটি তৃতীয় দলের

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।