শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঘানার ‘কালো জাদুকে’ হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ম্যাচের আগে কালো জাদু নিয়ে ছিল নানা আলোচনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে থাকা ঘানার সেই ওঝাকে হারাতে পারবে কিনা লাতিন আমেরিকার দেশটি, সেটাই ছিল প্রশ্ন। শেষ পর্যন্ত কাজ করল না কোন জাদুই। আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ ১৬তে পা রাখল হামেস রদ্রিগেসের দল।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় কলম্বিয়া। ৭ম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়লেন জন করডোবা। বদলি হিসেবে নামেন লুইস সুয়ারেস।

১৪তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। সুয়ারেজের দারুণ এক ক্রসে বল পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ালেন জন আরিয়াস।

প্রথমার্ধে দাপট ছিল কলম্বিয়ার।  ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় লাতিন আমেরিকার দেশটি। এই হাফের শেষ মুহূর্তে কিছু দারুণ সেভে ঘানাকে ম্যাচে রেখেছেন কিপার।

গোল করে দলের লিড আরও বাড়িয়েছিলেন লুইস দিয়াস। তবে ৫৭ মিনিটে করা তার গোল অফসাইডের কারণে বাতিল হয়।

এর পরপরই গোলের দারুণ একটি সুযোগ নস্ট করেছেন দিয়াস।

শেষ পর্যন্ত আরিয়াসের ওই গোলেই ম্যাচ জিতেছে কলম্বিয়া। শেষ ১৬তে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});