মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঘুমন্ত স্বামীকে বালিশচাপা দিয়ে হ*ত্যা, স্ত্রী গ্রেপ্তার


সেপ্টেম্বর ২২, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে আইনজীবীর সহকারী (মুহরি) নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যা মামলায় তার স্ত্রী নাছিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, স্বামীর একাধিক নারীর সঙ্গে পরকীয়ার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে নুরুজ্জামান ও নাছিমার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে ঝগড়ার পর নুরুজ্জামান ঘুমিয়ে পড়লে নাছিমা রান্নাঘর থেকে শিল এনে তার মাথায় আঘাত করেন। পরে বালিশ দিয়ে মুখ চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বরিশাল এয়ারপোর্ট থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার এসব তথ্য জানান।

পুলিশ জানায়, নুরুজ্জামান হাওলাদার ও নাছিমা বেগমের বিয়ে হয় ১৯৯৪ সালে। তাদের দুই সন্তান রয়েছে। তারা হলেন ইশরাত জাহান পপি (২৮) ও ইমন হোসেন (২৬)। ইমন মালয়েশিয়ায় প্রবাসী। ইশরাত স্বামীর সঙ্গে ঢাকার ভাটারা এলাকায় বসবাস করেন।

মামলার এজাহার ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বরিশাল জেলা জজ আদালতের আইনজীবী সহকারী নুরুজ্জামান বাসায় ফেরেন। এ সময় পরকীয়ার বিষয় নিয়ে স্ত্রী নাছিমার সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে নুরুজ্জামান স্ত্রীকে মারধর করে ঘুমিয়ে পড়েন বলে পুলিশ জানায়।

এরপর নাছিমা রান্নাঘর থেকে শিল এনে নুরুজ্জামানের মাথার ডান পাশের ওপরের অংশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে বালিশ দিয়ে তার মুখ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় বলে পুলিশ জানায়।

পুলিশ আরও জানায়, নুরুজ্জামানের মৃত্যু নিশ্চিত হওয়ার পর নাছিমা তার ও স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন, কিছু দলিলপত্র এবং বাসার চাবি একটি ব্যাগে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

পরে তিনি তার বোনের মেয়ে খাদিজা বেগমকে ফোন করে এয়ারপোর্ট থানার বাঘিয়া এলাকার আবহাওয়া অফিসের সামনে আসতে বলেন। সেখানে খাদিজার কাছে ব্যাগটি দিয়ে সকালে আত্মসমর্পণ করবেন বলে জানান নাছিমা। এরপর তিনি আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় হত্যা মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে নাছিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});