শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চকরিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ০)

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

X

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কক্সবাজারের  চকরিয়ায় উপজেলার খুটাখালি এলাকায় পৈত্রিক বসতভিটার গাছ কাটায় বাঁধা দিলে ছোটভাই ক্ষিপ্ত হয়ে দা’ দিয়ে কূপিয়ে বড় ভাই নুরুল ইসলাম (৫২) হত্যা করেছে।

আজ শুক্রবার (৩ জুলাই)  ১১টার  দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত-নুরুল ইসলাম (৫২)  ওই এলাকার আলী হোছেনের ছেলে।

নিহত নুরুল ইসলাম পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্হানীয় মেম্বার নাছির উদ্দিন বলেন, সকালে আব্দুর রহিম তাঁর পৈত্রিক বসতভিটার বিক্রির উদ্দেশ্যে  গাছপালা কাটা শুরু করে। এসময় বাড়ীর লোকজন বড় ভাই নুরুল ইসলামকে খবর দেন। 

এরপর ইসলাম এসে ছোটভাইকে পৈত্রিক বসতভিটার গাছ না কাটার জন্য বাঁধা দিলে, দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে ছোট ভাই আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইয়েকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্হানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মমদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল যায়। ঘাতক পলাতক বলে তাৎক্ষণিক তাকে ধরা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।ঘাতক রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});