শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদকে (৪৯) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল ও ছয়টি আতশবাজি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজিম উদ্দীন ফরিদ উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের মৃত মৌলানা বাদশা আলমের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে মডেল থানার উপ-পরিদর্শক রুপণ নাথ ও রায়হানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে রুজু হওয়া মামলার এজহার নামীয় পলাতক আসামি ফরিদকে গ্রেফতার করার পর তার সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় নিজেদের আত্মরক্ষার্থে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি চালালে তারা পালিয়ে যায়। হামলায় অভিযানে অংশ নেওয়া তিন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধারসহ গ্রেফতার যুবলীগ নেতাকে থানা হেফাজতে নিয়ে আসে। অভিযানে ১০টি ককটেল ও ৬টি আতশবাজিও উদ্ধার করা হয়।

এদিকে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মডেল থানায় একটি মামলা দায়ের করে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘গ্রেফতার আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদেরও ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন