শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় চালু নৌ-অ্যাম্বুলেন্স


সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যক্তি উদ্যোগে চালু করা হয়েছে নৌ-অ্যাম্বুলেন্স। শনিবার দুপুরে নৌ-অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন চকেট।

নদীবেষ্টিত মদনপুর ইউনিয়নটি উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় জরুরি স্বাস্থ্যসেবা পেতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে প্রসূতি নারী, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত চিকিৎসার জন্য দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ভোলা সদর হাসপাতালে নিতে নানা দুর্ভোগে পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের।

ইউনিয়নের পাটোয়ারি বাজার, চর বৈরাগী, মধুপুর, চর টগবি ও চর মুন্সিসহ বিভিন্ন এলাকায় দুই যুগেরও বেশি সময় আগে বসতি গড়ে উঠলেও এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি। স্থানীয়দের অভিযোগ, এসব এলাকায় নিয়মিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। ফলে অসুস্থ হলে অনেকেই স্থানীয় ফার্মেসি কিংবা অনভিজ্ঞ চিকিৎসকের ওপর নির্ভর হন। গুরুতর রোগীদের মাছ ধরার ট্রলারে করে নিতে হয় উপজেলা সদরে কিংবা ভোলায়।

স্থানীয়দের জন্য এর আগে সরকারি উদ্যোগে একটি নৌ-অ্যাম্বুলেন্স চালু করা হলেও দীর্ঘদিন ধরে সেটি অচল হয়ে পড়ে আছে। ফলে জরুরি সময়ে রোগী পরিবহনে ভোগান্তি আরও বেড়েছে। শুধু মদনপুর নয়, ভোলার বিভিন্ন চরাঞ্চলের জন্য দেওয়া চারটি নৌ-অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল থাকার তথ্য রয়েছে।

এ অবস্থায় ব্যক্তি উদ্যোগে চালু হওয়া নতুন নৌ-অ্যাম্বুলেন্সটি মদনপুরের মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবায় নতুন সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে গুরুতর অসুস্থ রোগী, প্রসূতি নারী ও শিশুদের প্রয়োজন অনুযায়ী দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভোলা সদর হাসপাতালে নেওয়া যাবে।

উদ্বোধনকালে জামাল উদ্দিন চকেট বলেন, মদনপুর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে জরুরি চিকিৎসাসেবার জন্য দুর্ভোগ পোহাচ্ছেন। সরকারি নৌ-অ্যাম্বুলেন্সটি অচল থাকায় রোগীদের আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই ব্যক্তি উদ্যোগে এই নৌ-অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

তিনি বলেন, নদীবেষ্টিত এই ইউনিয়নের মানুষের জন্য জরুরি রোগী পরিবহনে নৌ-অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রসূতি, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ভোলা সদর হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হবে।

মদনপুরের বাসিন্দা আব্দুল খালেক, রহিম মাঝি ও গফুর মিয়ারা বলেন, এই নৌ-অ্যাম্বুলেন্স চালু হওয়ায় জরুরি মূহুর্ত কিছুটা স্বস্তি পাবেন তারা। তবে প্রায় ১৫ হাজার মানুষের এই ইউনিয়নে স্থায়ী ও মানসম্মত সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিন অচল থাকা সরকারি নৌ-অ্যাম্বুলেন্সটিও দ্রুত সচল করার দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});