বুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদার টাকা না পেয়ে গভীর রাতে গাইড ওয়াল ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা

ঢাকা ইনফো২৪
জুন ১০, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর কালুখালীতে গভীর রাতে চাদার টাকা না পেয়ে ব্যবসায়ী কে এম রেজাউল ইসলাম তানভীরের ক্রয়কৃত জমির গাইড ওয়াল ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনা ৪-৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী তানভীরের।

জমির মালিক তানভীর অভিযোগ করে বলেন জমি বায়না দেওয়ার পর থেকে আমার নিকট বিভিন্ন ভাবে চাদা দাবী করে আসছিল ইয়ার আলী, কুরবান আলীসহ বেশ কয়েকজন গত কাল জমি রেজিস্ট্রেশন করার পর রাতেই তারা আমার এই ক্ষতি করে। আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছি। বিষয় টা কালুখালী থানাকে অবগত করা হয়েছে।

জানা গেছে মহিম শাহী চাঁদপুর গ্রামের রফিক শেখের ছেলে ইয়ারুল শেখ, ইয়াকুব আলী শেখের ছেলে কোরবান আলী, আকুল মোল্লার ছেলে সুমন মোল্লা, ফকির শেখের ছেলে আদম শেখ দলবদ্ধ হয়ে মঙ্গলবার গভীর রাতে ওয়ালের নিচ থেকে কোদাল দিয়ে মাটি সরিয়ে ওয়ালে রশিদ বেঁধে টান দিয়ে ভেঙে ফেলে।

কালুখালীর অপর ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন বলেন বিশিষ্ট ব্যবসায়ী কে এম রেজাউল ইসলাম তানভীর দলিল মূলে এ জমিটি ক্রয় করে মদাপুরের হার্ডওয়ার ব্যবসায়ী পারভেজ শেখ ও মেহের আলীর নিকট থেকে।

জমিটি ক্রয় করার পর থেকে ব্যবসায়ী কে এম রেজাউল ইসলাম তানভীরের নিকট চাঁদা দাবি করে আসছিল ইয়ারুল শেখ, কুরবান আলী শেখ, সূর্যদিয়া গ্রামের সুমন মোল্লা, মহিম শাহি চাঁদপুর গ্রামের ফকির শেখের ছেলে আদম শেখ। চাঁদা না দেয়ার কারণে গভীর রাতে গাইড ওয়ালটি ভেঙে ফেলেছে।

এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল বলেন বিষয় টা শুনেছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।