শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ০)

রাস্তা অবরোধ

X

রাস্তা অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন  সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশার শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও চালকেরা। এতে মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় চরম জনদুর্ভোগে পড়েন জনসাধারণ।

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা আটকে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা কোনো সমাধান হতে পারে না। শত শত আমবাহী ট্রাক ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও শ্রমজীবী মানুষ। একজন কৃষকের আম গতকাল যেখানে ৩১ ক্যারেট ছিল, আজ তা ৪৬ ক্যারেট হয়ে যাওয়ায় সময়মতো পরিবহন না পেয়ে তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

শুধু তাই নয়, গর্ভবতী নারী, নবদম্পতি এমনকি হাসপাতালে জরুরী চিকিৎসার নিতে যাওয়া রোগীসহ জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষও দীর্ঘ সময় আটকে ছিলেন বলে অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)র উপর টোলের পক্ষে বা বিপক্ষে মত প্রকাশ করা সবার গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই প্রতিবাদের কারণে যদি সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং তাদের জীবিকা ও জরুরি প্রয়োজন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার যেমন আছে, তেমনি সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভুক্তভোগী জনগণ।

বৃহস্পতিবার বিকেলে মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়া এলাকায় জামায়ত নেতা অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদের নেতৃত্ব মহাসড়ক অবরোধ করেন সিএনজি শ্রমিক সংগঠন সহ কতিপয় শ্রমিক নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জামায়ত নেতা অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাই পৌর একতা অটো শ্রমিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. রকিসহ শ্রমিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান থেকে টোল আদায় অযৌক্তিক। তাঁদের দাবি, অবিলম্বে এই টোল আদায় বন্ধ করে যানবাহনগুলোকে টোলমুক্ত ঘোষণা করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা সতর্ক করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});