চাচার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ন্যান্সির

চাচার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ন্যান্সির

চাচার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ন্যান্সির

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি পারিবারিক বিরোধে জড়িয়েছেন। এবার প্রকাশ্যে আনলেন পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথা। নিজের চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তার অভিযোগ, তাদের পারিবারিক জমি দীর্ঘদিন ধরে তার চাচার দখলে রয়েছে।

বুধবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে বিষয়টি সামনে এনেছেন গায়িকা। 

সঙ্গে ন্যানসি লেখেন, নড়াইল জেলার বড়দিয়া, আমার গ্রামের বাড়ি। ওখানে বাসস্ট্যান্ডের সাথে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামীলীগের আমলে সেজো চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় দখল করে ছিল। আইনি সহায়তা পাইনি। সম্প্রতি আমার বড় ভাই গিয়েছিল, প্রথমে চাচা গেট খুলতেই রাজী হয়নি!  

এতে আরও লিখেন, সামনের খাস জমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছে সেটা আপনারাই দেখুন। আশা করি, এবার ন্যায় বিচার পাব। শীঘ্রই আসবো, ইনশাআল্লাহ। 

ন্যান্সির পোস্টে অনেকেই তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। জবাবে তিনি জানান, এর আগেও মামলা করেছিলেন, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে কোনো সুফল পাননি। তার দাবি, ২০২১ সালে তার বাবা করোনাকালে মারা যাওয়ার পর পুরো জমিতে বাউন্ডারি দিয়ে দখল সম্পন্ন করা হয়।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।