চুনারুঘাটে জি ওয়ান বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

চুনারুঘাটে জি ওয়ান বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

চুনারুঘাটে জি ওয়ান বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ০)

১০ হাজার টাকা অর্থদণ্ড

X

১০ হাজার টাকা অর্থদণ্ড

হবিগঞ্জের  চুনারুঘাটে জি ওয়ান বেকারিকে দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম গালিব  চৌধুরীর নেতৃত্বে চুনারুঘাট পৌরসভার (১নং ওয়ার্ড) গোগাউড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জি ওয়ান বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন। এই অভিযানে সহযোগিতা করেছে  চুনারুঘাট থানার একদল পুলিশ। 

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, বেকারির ভিতরে মানহীন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্যে বিধিবর্হিভূত লেবেলিংয়ের ব্যবহার করে বাজারজাতের অপরাধ উদঘাটিত হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিয়ম মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। ‎

জনস্বার্থ সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।