শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চুয়াডাঙ্গায় মাদকসহ ৮১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ


সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৮১ লাখ ৭০ হাজার ৬৫০টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা সীমান্তে (৬ বিজিবি) ব্যাটালিয়ন অধীনস্থ দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর এবং ঠাকুরপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী এলাকায় থেকে এসব মালামাল জব্দ করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত অবৈধ মালামালের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭৬৮০ পিস ভারতীয় ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৪৫৯০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষুধ, ৬৩০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশন, ৩৬ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২০ পিস ভারতীয় ভায়াক্রাম ট্যাবলেট, ৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩ পিস চায়না দুয়ারী জাল, ১২ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স এবং ৪ পিস ভারতীয় থ্রিপিস আটক করে। আটক মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরো জোরদারভাবে অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});