শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দাবি না মানলে এ আন্দোলন এক দফায় পরিণত হবে- ডা. শফিকুর রহমান


সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা, শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবিতে ঢাকা টু রংপুর লংমার্চে সিরাজগঞ্জের হাটিকুমরুলের বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা বলেছেন বিএনপি আট দফা না মানলে এই আন্দোলন এক দফায় পরিণত হবে। তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সাথে বেইমানি করেছে। জনগণের সাথে প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। সারাদেশব্যাপি দখলদারি, চাঁদাবাজি লুটপাট ও সন্ত্রাসের রাজ্বত্য কায়েম করেছে। স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জুলাইয়ের দাবি ছিল দেশের সংস্কার,গণহত্যার বিচার,গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু বিএনপি জুলাই চেতনা পদদলিত করে একচেটিয়া দলীয় করণ করা হয়েছে। তারাও ফ্যাসিবাদের পথেই হাটছে। যা চলতে দেয়া যায়না। জনগণের গণভোটের রায় বাস্তবায়নে আপনাদের বাধ্য করা হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্ত্বরে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম-এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ড.কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম, এনসিপি' আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক । জামায়াত নায়েবে আমির এটিএম আজহারুলইসলাম বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত। জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে। কিন্তু বিএনপি সেই দায়িত্ব পালন করছে না বলে অলি আহমেদ বীর বিক্রম অভিযোগ করেন। এনসিপি আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ নাহিদ ইসলাম বলেন, “আমরা ৭০ ভাগ মানুষ গণভোটের রায় দিয়েছিলাম। ফ্যামিলি কার্ড দিয়ে কর্মসংস্থান করার কথা বলেছিলেন, কিন্তু সেটা কি হয়েছে? হয় নাই। বিদ্যূত সংকট,গ্যাস সংকট, সার সংকট প্রকট আকার ধারণ করেছে। ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর পায়তারা করছেন। আমরা বারবার জুলাইয়ে জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। সংসদে প্রতিবাদ ও রাজনৈতিকভাবে বিষয়টি তুলে ধরার পরও যদি জনগণের প্রত্যাশা পূরণ না হয়, তাহলে রাজপথে কর্মসূচি দেয়ার বিকল্প থাকে না। সেই ধারাবাহিকতায় ১১ দলীয় জোটসহ আমরা রাস্তায় নেমেছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, ঢাকা দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবারপার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন,মূখ্য সচিব সারজিস আলম সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});