শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চৌগাছায় জামিরা খালপাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরের চৌগাছার জামিরা খালপাড় থেকে কাজল কুমার ঘোষ (৪৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে শ্রীশ্রী জামিরা কালি মন্দিরের উত্তর পাশের খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাজল কুমার ঘোষ উপজেলার জামিরা (মিত্রপাড়া) গ্রামের মৃত কালিদাস ঘোষের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে কাজল কুমার ঘোষ বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী রুপা ঘোষ ও মেয়েরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী গ্রামের মাসুম নামে এক ব্যক্তি খালপাড়ে তাল কাটতে গাছে ওঠেন। এ সময় খালপাড়ে মোবাইল ফোনের রিংটোনের শব্দ ও মাছি উড়তে দেখে তিনি নিচে নেমে যান। পরে সেখানে কাজল কুমার ঘোষের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ, ‘কারেন্ট’ নামের বিষের বোতল, একজোড়া চটি স্যান্ডেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, টিস্যু পেপার ও নগদ ২০ টাকা উদ্ধার করেছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজল কুমার ঘোষ নিজের শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});