বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চৌদ্দগ্রামে মালিকানাধীণ জায়গা থেকে দখলচ্যুত হলেন ভুক্তভোগী!

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

চৌদ্দগ্রামে মালিকানাধীণ জায়গা থেকে দখলচ্যুত হলেন ভুক্তভোগী!

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘদিনের মালিকানাধীন জায়গা থেকে জোরপূর্বক দখলচ্যুত হয়েছেন এক ভুক্তভোগী। 

সম্পত্তি উদ্ধারের জন্য ভুক্তভোগী চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের আমান উল্লাহ (৫৫) নামের ঐ ভুক্তভোগী। উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (০৬ই আগষ্ট) সকালে সরেজমিনে পরিদর্শন করে এবং কাগজপত্র যাচাই বাছাই করে জানা যায়, উপজেলার শুভপুর ইউনিয়ন ভূমি অফিসের অন্তর্গত পাশাকোট মৌজায় কতেক ভূমিতে রঙ্গু মিয়া ১৯৬০-৬২ইং সনের পূর্ব হইতে মালিক থাকিয়া আরএস ১৪৪নং খতিয়ান যৌথভাবে রেকর্ডভুক্ত করিয়া উক্ত খতিয়ানের আরএস ৩২১ দাগের নিজ হিস্যাংশের ভূমিতে মালিক ও দখলকার থাকিয়া একাধিক ওয়ারীশি পুত্র ও কন্যা ওয়ারিশ রাখিয়া মৃত্যুবরণ করেন। অত:পর বাংলাদেশ জরিপামলে রঙ্গু মিয়ার ওয়ারীশপুত্র হাবিবুর রহমান অন্য বোনদেরকে বঞ্চিত করে তঞ্চকতার আশ্রয় নিয়ে জরিপ কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে আরএস ৩২১ দাগের বিএস ৯৪২ দাগে ৩৬শতক ভূমি নিজ একক নামে চুড়ান্ত ৪৮০নং খতিয়ান রেকর্ডভুক্ত করেন।

পরবর্তীতে হাবিবুর রহামানের বোনেরা উক্ত বিএস খতিয়ানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বিএস চুড়ান্ত ৯৪২ দাগে বোনদের প্রাপ্য হিস্যা বুঝিয়ে দেয়ার রায় প্রদান করেন এবং উক্ত ৯৪২ দাগে বোনদের নামে পৃথক খতিয়ান সৃজনের আদেশ দেন। 

আদালতের রায় অনুযায়ী পাশাকোট মৌজার বিএস চুড়ান্ত ৪৯৭নং খতিয়ানে হাল ৯৪২ দাগে ০৮শতক ভূমি রঙ্গু মিয়ার ওয়ারীশ ৩ কন্যা ও ১ কন্যার ওয়ারীশদের নামে চুড়ান্ত রেকর্ড হয়। রঙ্গু মিয়ার মৃত ওয়ারীশকন্যা বিলকিছের নেছার একমাত্র পুত্র বাদী আমান উল্লাহ রেকর্ডসূত্রে নিজ হিস্যায় ০.৮০শতাংশ ভূমিতে মালিক হয়। 

পরবর্তীতে উক্ত আমানউল্লাহ বিগত ১৪.০৭.২০০৮খ্রি. তারিখের গুনবতী এসআর অফিসে রেজিস্ট্রিকৃত ১৫৩১নং সাফ কবলা দলিলমূলে চুড়ান্ত ৪৯৭নং খতিয়ানের মালিকগণের নিকট থেকে ৯৪২ দাগে ০৩.৫০শতাংশ ভূমিতে ক্রয়সূত্রে মালিক হন। আমান উল্লাহ নিজ রেকর্ডসূত্রে ও দলিলমূলে ৯৪২ দাগে একুনে সার্ভেয়ার দ্বারা পরিমাপ শেষে মোঃ ৪.৩০শতাংশ ভূমিতে মালিক হয়ে ভোগদখলরত ছিল।

কিন্তু হাবিবুর রহমানের ওয়ারীশ কন্যাগণ ও তাহাদের স্বামীদের সহযোগীতায় বাদী আমান উল্লাহর মালিকানাধীণ ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে গত ৩০শে জুন অভিযোগের বিবাদী সেলিনা বেগম গং নানান হুমকি ধমকি দিয়ে ও বহিরাগত লোকজন এনে বিবাধমান ভূমিতে অস্থায়ী স্থাপনা নির্মাণের মাধ্যমে দখলের চেষ্টা করে। এক পর্যায়ে তারা বিবাধমান ভূমি জোরপূর্বক দখলে যায়। এর প্রেক্ষিতে একাধিকবার সামাজিক বিচার শালিষের আয়োজন হলেও বিবাদী সেলিনা বেগম গং তাহাদের দাবীর প্রেক্ষিতে কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

বিবাদী সেলিনা বেগম দাবী করেন, তারা বিবাধমান ভূমির বৈধ মালিক। তবে তাদের মালিকানার দাবীর প্রেক্ষিতে কাগজপত্র চাইলে থানায় আগামী শুক্রবার কাগজ দেখাবে বলে জানায়।

চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, জায়গা দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আমান উল্লাহ নামের এক ব্যক্তি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে বিস্তারিত জানানো যাবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});