বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেসির রেকর্ডের রাতে মায়ামির দুর্দান্ত জয়

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের পর প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। শুধু গোল করাই নয়, লিগস কাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিলেন এই আর্জেন্টাইন জাদুকর। তার জোড়া গোল ও এক অ্যাসিস্টে ভর করে আটলেটিকো সান লুইসের বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।

বৃষ্টিভেজা বুধবার রাতে নু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল মায়ামি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় সান লুইস। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি মেসি বাহিনী ১১ মিনিটে নোহ অ্যালেনের ক্রসে দারুণ শটে সমতা ফেরান স্বয়ং মেসি। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৪ মিনিটে কাছ থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন।

এই জোড়া গোলের মাধ্যমে ২০২৩ সালে প্রতিযোগিতাটি নতুন আকারে শুরুর পর মেসির গোল হলো মোট ১৪টি, যা লিগস কাপে সর্বোচ্চ। আর্জেন্টাইন জাদুকর ভেঙেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার রেকর্ড। শুধু তাই নয়, লিগস কাপে ১২ ম্যাচ খেলে মেসি এ নিয়ে পাঁচবার এক ম্যাচে জোড়া গোল করলেন। প্রথমার্ধের যোগ করা সময়ে মাইকেলের গোলে অ্যাসিস্টও করেছেন ৩৯ বছর বয়সী মেসি।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ফ্লোরিডায় প্রবল বৃষ্টির কারণে খেলা প্রায় আধা ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। মায়ামির হয়ে অন্য গোলটি করেন তেলাস্কো সেগোভিয়া। সান লুইসের পক্ষে ব্যবধান কমান রাফা লোরেন্তে। এই ম্যাচের মধ্য দিয়ে লিগস কাপের ৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি। টুর্নামেন্টে ১২ ম্যাচে তার গোল এখন ১৪টি। লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বোয়াঙ্গাকে টপকে এই রেকর্ড গড়লেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর এটি ছিল মায়ামির জার্সিতে মেসির দ্বিতীয় ম্যাচ এবং প্রথম একাদশে ফেরা। গত শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। অন্যদিকে, গত বছর সিটেল সাউন্ডার্সের বিপক্ষে ফাইনালে মারামারির ঘটনায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় এই টুর্নামেন্টে খেলতে পারছেন না লুইস সুয়ারেস।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});