ছেলেকে নিয়ে মিষ্টি ছবি শেয়ার করে নজর কাড়লেন সোহিনী

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১২ মিনিটে ছবিগুলো শেয়ার করে সোহানী লিখেছেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে...।’

ছেলেকে নিয়ে মিষ্টি ছবি শেয়ার করে নজর কাড়লেন সোহিনী
ছেলেকে নিয়ে সোহানী

প্রথমবার ছেলের ছবি শেয়ার করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১২ মিনিটে ছবিগুলো শেয়ার করে সোহানী লিখেছেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে…।’ অভিনেত্রীর শেয়ার করা দুটি ছবি বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। প্রথম ১০ মিনিটে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে।

গত ২০ সেপ্টেম্বর সকালে প্রথমবার মা হওয়ার খবর দেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। সেদিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভূমিষ্ঠ হয়েছে সোহিনী-শোভনের সন্তান।

এ ছবিটিও শেয়ার করেছেন তিনি
এ ছবিটিও শেয়ার করেছেন তিনি

ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর ভাগ করে তারকা দম্পতি জানিয়েছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।’

সোহিনী সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সোহিনী সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

গত জুলাইয়ে বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। সোহিনীর বেবিবাম্প আগলে শোভন, এ রকমই এক আদুরে পোস্টে সুখবর ভাগ করতেই ভালোবাসা ও শুভেচ্ছায় তারকা দম্পতিকে ভরিয়ে দিয়েছিলেন অনুরাগী থেকে শুভাকাঙ্ক্ষীরা।

২০২৪ সালের জুলাইয়ে বিয়ে করেন শোভন ও সোহিনী।

সংবাদ প্রতিদিন অবলম্বনে

শোভন গঙ্গোপাধ্যায়। ইনস্টাগ্রাম থেকে
শোভন গঙ্গোপাধ্যায়। ইনস্টাগ্রাম থেকে

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · বিনোদন