ছুটির দিনে রাজধানীতে কী দেখবেন

ছুটির দিনে রাজধানীতে কী দেখবেন
‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’র দৃশ্য। ছবি: লাদেশ থিয়েটার

নাটক, গানসহ আজ শুক্রবার রাজধানীতে রয়েছে নানা আয়োজন। চলতি সপ্তাহের বিশেষ আকর্ষণ স্ট্যান্ডআপ কমেডি।

বাংলাদেশ নাট্যোৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ১২টি দলের ১২টি নাটক। ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকের প্রদর্শনী হবে। বাংলাদেশ থিয়েটারের পাশাপাশি এই নাট্যোৎসবে অংশগ্রহণ করছে নাটকের দল থিয়েটার, দেশ নাটক, বহুবচন, নাট্যতীর্থ, নান্দনিক নাট্য সম্প্রদায়, স্বপ্নদল, নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, মহাকাল নাট্য সম্প্রদায়, দৃষ্টিপাত নাট্য সংসদ ও নাট্যম রেপার্টরি। আজ উদ্বোধনী দিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকছে বাংলাদেশ থিয়েটারের নাটক সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা। নবনাট্যরূপ ও নির্দেশনায় আবদুল আজিজ।

নেমেসিসের সদস্যরা। ছবি: ব্যান্ডের ফেসবুক
নেমেসিসের সদস্যরা। ছবি: ব্যান্ডের ফেসবুক

ব্যতিক্রমী আয়োজনে নেমেসিস
বাংলাদেশে মিক্সড মার্শাল আর্টস বা এমএমএকে জনপ্রিয় করতে ব্যতিক্রমী আয়োজন ‘খার ১৩’। আজ রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে আয়োজন। এতে থাকছে আটটি অপেশাদার এমএমএ লড়াই। এরপর মঞ্চে উঠবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। দর্শনীর বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।

‘ব্যাড আইডিয়া’
উত্তরায় স্ট্যান্ডআপ ঢাকা আয়োজন করেছে ‘ব্যাড আইডিয়া’ নামের স্ট্যান্ডআপ কমেডি শো। আলবিয়ন আর্ট গ্যালারিতে এই আয়োজনে পারফর্ম করবেন রাফিদ, জাদিদ, আফনান ও ইফতি। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই শো।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · বিনোদন