বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জনকল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান ফরিদপুরের ডিসির 

ঢাকা ইনফো২৪
জুন ১১, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বলেছেন, জনকল্যাণ নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে নগরকান্দা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি জনসেবার মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে উপস্থিত কর্মকর্তা ও প্রতিনিধিদের মতামত শোনেন তিনি। জেলা প্রশাসক বলেন, সরকারের নীতিনির্ধারণী নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল আবরার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম ও সাংবাদিক মাহাবুব আহাদসহ অন্যান্যরা।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, লস্করদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এছাড়া তালমা ও লস্করদিয়া ইউনিয়নে চলমান খাল খনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।