মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিচ্ছে বিএনপি: এমপি মোশারফ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিচ্ছে বিএনপি: এমপি মোশারফ

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ০)

সংসদ সদস্য মো. মোশারফ হোসেন

X

সংসদ সদস্য মো. মোশারফ হোসেন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে কাবিটা প্রকল্পের আওতায় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ২ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। উদ্বোধন শেষে এমপি মোশারফ হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। 

তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে মতামত নেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এরপর তিনি বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং বিজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে  বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার দেন। তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম,নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা ডা.ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, ৫নং ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১নং ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, পৌর কৃষক দলের সভাপতি শ্রী সুশান্ত কুমার শান্ত, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী, মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল। 

এছাড়া উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ফরহাদ কবির, মেডিসিন বিশেষজ্ঞ ডা. শামিম জাফর সনেট, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডা. সামিউল হক, ডা. জোতির্ময় কবিরাজ, ইউপি সদস্য আবু হাসেম আলী প্রমুখ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});