রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জনবান্ধব প্রশাসনে আলোচনায় ভালুকার এসিল্যান্ড

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

জনবান্ধব প্রশাসনে আলোচনায় ভালুকার এসিল্যান্ড

মো. আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১০:০৫ এএম   (ভিজিট : ০)

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন

X

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন পৌরসভার নির্বাচিত মেয়রদের অপসারণের প্রেক্ষাপটে অনেক পৌরসভায় নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমে স্থবিরতার আশঙ্কা দেখা দিলেও ময়মনসিংহের ভালুকা পৌরসভায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবায় গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২০২৫ সালের জুন মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা পৌর এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কার্যক্রম জোরদার করেন। পৌর বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত নির্মাণ, ফল বিক্রেতাদের জন্য পৌর ফল মার্কেট স্থাপন, যাত্রী ছাউনি এবং পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলমান রয়েছে।

পৌরসভার একাধিক কর্মচারী জানান, নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত বেতন-ভাতা পরিশোধ হওয়ায় কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভূমি অফিসের সেবার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করছেন সেবাগ্রহীতারা। তাঁদের ভাষ্য, দালাল বা অতিরিক্ত অর্থ ছাড়াই সরকার নির্ধারিত ১ হাজার ১৭০ টাকা ফি জমা দিয়ে নামজারি (খারিজ) সেবা পাওয়া যাচ্ছে।

এদিকে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া যানজট নিরসনে সড়কের পাশের অবৈধ দখল উচ্ছেদ করে বিভিন্ন স্থানে রাস্তা প্রশস্ত করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন, “সরকারের একজন সেবক হিসেবে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করছি। সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়াই তাদের প্রাপ্য নাগরিক সেবা পান, সেটিই আমার মূল লক্ষ্য। জনস্বার্থে এ উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সেবাগ্রহীতারা জানান, পৌরসভা ও ভূমি অফিসে আগের তুলনায় সেবার মান বেড়েছে। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সেবা প্রাপ্তি সহজ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখারও প্রত্যাশা জানিয়েছেন তারা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});