বুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

ঢাকা ইনফো২৪
আগস্ট ৫, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:৫৭ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের হামলায় আহতদের দেখতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

আজ বুধবার (৫ আগস্ট) দুপুর ১ টার দিকে হাসপাতালে দেখতে যান তিনি। 

এ সময় জামায়াত আমীর বলেন, ক্যাম্পাসের কেউ তো হামলা করেনি, তারা বাইরে থেকে লোক এনে হাসপাতালে হামলা চালিয়েছে। হাসপাতালে আত্মীয়রা দেখতে গিয়েছে, তাদের ওপরও হামলা করেছে তারা। তারা কোন জগতের মানুষ। তারা কি ধরণের মানুষ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। 

তিনি বলেন, আমরা আলিফের ঘটনা দেখেছি। তার চোখ কেড়ে নেওয়ার পর তার বন্ধুদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে।  এমন আমরা দেখতে চাই না। আর সন্ত্রাসের কোনো দল নেই। যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করুক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি এটা করতে না পারেন, জনগণ ধরে নিবে আপনাদের মদদেই এ হামলা হয়েছে।

তিনি বলেন, জনগণকে বোকা ভাববেন না। সারা দেশে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, গ্যাস বিদ্যুত না থাকার ইস্যু ঢাকতে যদি ক্যাম্পাসগুলো উত্তপ্ত করে থাকেন, তাহলে জনগণকে বোকা ভাববেন না। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, শিবির সেক্রেটারি সিগবাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});