শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জলঢাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জলঢাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ০)

নারী শ্রমিক নিহত

X

নারী শ্রমিক নিহত

নীলফামারীর জলঢাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুমি রানি রায় (৩৫) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় (৩০) গুরুতর আহত হয়। 

নিহত সুমি রানি রায় উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। আহত স্বপন রায় ডোমার উপজেলার বোরাগাড়ী এলাকার বিপিন রায়ের ছেলে এবং নিহতের ভাগ্নি জামাই।

জানা যায়, শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে সুমি রানি রায় তার ভাগ্নি জামাই স্বপন রায়ের মোটরসাইকেলে করে নীলফামারী উত্তরা ইপিজেডে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। 

পথিমধ্যে জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকা থেকে মীরগঞ্জগামী ‘মায়ের দোয়া’ নৈশ কোচটি দ্রুতগতিতে আসলে মোটরসাইকেল চালক বাসটিকে এড়াতে ব্রেক করে, কিন্তু রাস্তায় বালু থাকার কারণে মোটরসাইকেলের চাকা স্লিপ করে চালক স্বপন রায় রাস্তার বাম পাশে পড়ে যান এবং সুমি রানি ডান পাশে ছিটকে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির বাসটির পেছনের চাকার নিচে পড়ে সুমি রানি রায়ের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত স্বপন রায়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কে বালু পড়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির দাবি জানান তারা।

এ ঘটনায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, কারও কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});