রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বিএসএফআইসি’র জিয়া পরিষদের উদ্যোগ, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশজুড়ে সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) ও জিয়া পরিষদের যৌথ উদ্যোগে একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের ১৬টি জেলায় বিএসএফআইসির আওতাধীন বিভিন্ন চিনিকল এলাকায় সংস্থার চেয়ারম্যানের নির্দেশনায় এবং জিয়া পরিষদের সহযোগিতায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব মিল এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে।

এর ধারাবাহিকতায় রোববার সকাল ১০টায় বিএসএফআইসির প্রধান কার্যালয়ের নবম তলার ছাদে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-২) মো. শামছুজ্জামান (সুরুজ)।

অনুষ্ঠানে সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও যুগ্মসচিব ড. আব্দুল আলীম খান, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্মসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান, পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, সিওপি শাহ্‌রীনা তানাজ, জিয়া পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আবু রায়হান, সহ-সভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ সরকার জুয়েলসহ বিএসএফআইসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে বিএসএফআইসির সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)। তিনি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়নে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি এই কর্মসূচিকে সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});