সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাবিতে জাকসুর ফ্রি মেন্টাল হেলথ ক্যাম্প

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাবিতে জাকসুর ফ্রি মেন্টাল হেলথ ক্যাম্প

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:২৫ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) জাকসু ভবনের সামনে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

এ আয়োজনে সহযোগিতা করছে ‘ইনসাইট সাইকোসোশাল কেয়ার অ্যান্ড রিসার্চ’। প্রতিষ্ঠানটির ২০ জন অভিজ্ঞ সাইকোলজিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক মূল্যায়ন, পরামর্শ এবং প্রয়োজনীয় কাউন্সেলিং সেবা প্রদান করছেন। আয়োজকদের লক্ষ্য, দিনব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে প্রায় এক হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা।

ক্যাম্পে সেবা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী মুহাম্মদ শোয়াইবুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা, ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে অনেক সময় মানসিক চাপ তৈরি হয়। কিন্তু কাউন্সেলিং নেওয়ার সুযোগ বা সাহস অনেকেরই থাকে না। জাকসুর এই উদ্যোগটি খুবই সময়োপযোগী। এখানে বিশেষজ্ঞদের সঙ্গে খোলামেলা কথা বলতে পেরেছি এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি। এমন আয়োজন নিয়মিত হলে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হবে বলে আমি মনে করি।”

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “জাকসুর উদ্যোগে আজ একটি ফ্রি মেন্টাল হেলথ কাউন্সেলিং মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে আমাদের সহযোগিতা করছে ‘ইনসাইট সাইকোসোশাল কেয়ার অ্যান্ড রিসার্চ’, যারা দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। ক্যাম্পে ২০ জন অভিজ্ঞ সাইকোলজিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবা দিচ্ছেন। আমাদের লক্ষ্য, সারাদিনে প্রায় এক হাজার শিক্ষার্থীকে এই সেবার আওতায় নিয়ে আসা।”

তিনি আরও বলেন, “জাকসু ভবনের সামনে কয়েকটি ধাপে এই সেবার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী সেবা গ্রহণ করেছেন এবং আরও অনেক শিক্ষার্থী সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। এছাড়া, আজকের ক্যাম্প থেকে যারা সেবা গ্রহণ করছেন, তাদের জন্য ‘ইনসাইট’ সম্পূর্ণ বিনামূল্যে তিনটি ফলো-আপ কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করেছে। তারা প্রতিষ্ঠানটিতে গিয়ে এই সেবা গ্রহণ করতে পারবেন। এসব কাউন্সেলিং সেবার আনুমানিক আর্থিক মূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা।”

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যাকে ঘিরে বিদ্যমান সংকোচ দূর করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের কাউন্সেলিং সেবা সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি একটি সহমর্মী ও স্বাস্থ্যবান বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});