বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জামালপুরে অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর সদর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ফিক্সড চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পিয়ারপুর এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। এ সময় পিয়ারপুরের ‘মেসার্স এম আর ব্রিকস’-এ অভিযান চালিয়ে এক্সকাভেটর দিয়ে ইটভাটাটির ফিক্সড চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জামালপুর সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ফিক্সড চিমনি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছিল।

তবে অভিযানের সময় ভাটাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এ ছাড়া মালিক বা দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি। পরে ভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।

জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। পিয়ারপুরের মেসার্স এম আর ব্রিকসের ফিক্সড চিমনি ও কিলন আইনবহির্ভূতভাবে স্থাপন করা হয়েছিল। মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশদূষণ রোধে অবৈধ ও অননুমোদিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার বলেন, পরিবেশ আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই। সরকারি নির্দেশনা ও আইন অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});