মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আবেদনে ‘বিশেষ চিহ্নের’ প্রমাণ


সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

পাসপোর্ট গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় অবস্থিত কার্যালয়টিতে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্র জানায়, পাসপোর্ট করতে আসা সাধারণ গ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি, নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া পাসপোর্টের আবেদন, তথ্য সংশোধন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণসহ বিভিন্ন ধাপে গ্রহীতাদের নানা অজুহাতে হয়রানি করার অভিযোগও রয়েছে।

অভিযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কম্পিউটারের দোকান বা দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়া হয় এবং অর্থের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়া হয়। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযান পরিচালনা করে দুদক।

জামালপুর দুদকের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে দুদকের কর্মকর্তারা সেবা গ্রহীতার ছদ্মবেশে পাসপোর্ট অফিসের সামনে থাকা কয়েকটি কম্পিউটারের দোকানে তথ্য নেন। দোকানিরা জানান, তাদের মাধ্যমে আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্টের কাজ করে দেওয়া হয়।

দুদকের কর্মকর্তারা জানতে পারেন, এ ধরনের আবেদনে সুনির্দিষ্ট কিছু চিহ্ন ব্যবহার করা হয় এবং বিশেষ চিহ্নযুক্ত আবেদনকারীরা অতিরিক্ত সুবিধা পান বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, কোনো মাধ্যম ছাড়াই সরাসরি আবেদনকারীদের বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ পাওয়া যায়।

পরে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের সহযোগিতায় কার্যালয়ের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন পাসপোর্ট আবেদনে বিশেষ প্রতীক বা চিহ্ন ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানায় দুদক।

দুদক সূত্র আরও জানায়, অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি আগেই সরে যান। আবেদনে বিশেষ চিহ্ন ব্যবহারের বিষয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

জিহাদুল ইসলাম জানান, অভিযানে পাওয়া তথ্য ও প্রতিবেদন যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে জামালপুর দুদকের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম, আতিউর রহমানসহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদ বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি এ কার্যালয়ে যোগ দিয়েছেন। এর আগে আব্দুল কাদির নামে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অভিযান পরিচালনা করেছে। এরপরও পাসপোর্ট অফিসের কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});