সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও থাকছেন না লিটন

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও থাকছেন না লিটন

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ০)

লিটন কুমার দাস

X

লিটন কুমার দাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় পাওয়া চোটে লিটন কুমার দাসের মাঠে ফেরার লড়াই আরেকটু দীর্ঘায়িত হচ্ছে। বাঁ পায়ের পেশির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ তিনি খেলতে পারেননি, খেলতে পারছেন না জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও। এবার জানা গেল, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও তিনি থাকছেন না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৪৮ রানের সময় মাঠ ছাড়েন লিটন। পেশির চোট সামলে পরে ফিরে করেন ৫৮ রান। তবে এই চোট তাকে খেলতে দেয়নি টি-টোয়েন্টি সিরিজে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকেও লিটন ছিটকে গেলে অভিষেক হয় অমিত হাসানের। এদিকে রোববার ওয়ানডে সিরিজ খেলতে মেহেদী হাসান মিরাজসহ বাকিরা জিম্বাবুয়েতে গেলেও লিটন যাননি। তিনি আরও পরে দলে যোগ দেবেন।

দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান লিটনের প্রথম ওয়ানডেতে খেলার সম্ভাবনা খুবই কম, ‘লিটন কুমার দাস বাঁ পায়ের কাফ মাসেলের ইনজুরিতে ভুগছেন। এটি এখনও গ্রেড-১ পর্যায়ে আছে। সাধারণত ২-৩ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠার কথা। ইতিমধ্যে দুই সপ্তাহ পার হয়েছে। আশা করছি, তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন। (জিম্বাবুয়েতে) প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা খুবই কম। ফিটনেস টেস্ট এবং অন্যান্য সব প্যারামিটারে পাস করতে পারলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলার সম্ভাবনা আছে।’

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম ওয়ানডেতে নিশ্চিতভাবেই থাকছেন না লিটন। পরের দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পুরোপুরি ফিট লিটনকে পেতে চায় বাংলাদেশ দল।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হয়েছে রোববার। ৬ জুলাই থেকে হারারেতেই শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৫ জুলাই থেকে বুলাওয়েতে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে দুই দল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});