সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (২২ জুন) নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

চিফ প্রসিকিউটর বলেন, শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রসিকিউশন বিভিন্ন ধরনের প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। তিনি অভিযোগ করেন, আসামিপক্ষের আইনজীবী প্যানেলে থাকা জিয়াউল আহসানের বোন অ্যাডভোকেট নাজনীন নাহার প্রায় প্রতিটি তারিখেই বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণের চেষ্টা করছেন। কখনও আইনজীবীর অসুস্থতা বা মৃত্যুর বিষয় তুলে ধরা হচ্ছে, আবার কখনও নানা নথিপত্র চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হচ্ছে।

তিনি বলেন, রোববার (২১ জুন) মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন ট্রাইব্যুনাল। ওই সাক্ষীকে জেরার জন্য সোমবার দিন নির্ধারিত ছিল। তবে এদিন জিয়াউল আহসানের পক্ষে ৩ থেকে ৪টি আবেদন করেন আইনজীবী নাজনীন নাহার। এর মধ্যে আসামির সঙ্গে সাক্ষাতের অনুমতি চাওয়ার আবেদনটি প্রসিকিউশন সমর্থন করে, কারণ এটি একজন আইনজীবীর অধিকার। পরে ট্রাইব্যুনাল এ বিষয়ে অনুমতি দেয়। তবে বাকি আবেদনগুলোকে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন প্রক্রিয়ায় মামলার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে এবং আসামিপক্ষ বারবার সময় প্রার্থনা করছে, যা ভালো লক্ষণ নয়। তিনি জানান, আগামী শুনানি থেকে জিয়াউল আহসান বা তার আইনজীবীরা যদি কোনো অসৎ উদ্দেশ্যে আবেদন করে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করেন, তাহলে প্রসিকিউশন আরও কঠোরভাবে এর বিরোধিতা করবে।

উল্লেখ্য, শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন