শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জীবননগরে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

জীবননগরে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

X

চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের জমিতে সেচ কাজে ব্যবহৃত পাম্প চালানোর বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ।

এ সময় চুরি করা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, প্রাইভেট কার এবং পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

জীবননগর থানা অফিসার ইনচার্জ সোলায়মান সেখ জানান, মঙ্গলবার (৪ আগস্ট) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আবু জাফর বিশ্বাস (৪৮) যাদবপুর দক্ষিণ মাঠে কৃষি জমিতে সেচ কাজের  নলকূপের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির নিচে ৩টি  ট্রান্সফরমারের খালি চেম্বার পড়ে থাকতে দেখেন। পরে তিনি খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমার পরীক্ষা করে দেখতে পান, প্রতিটি ১০ কেজি ওজনের মোট ৩০ কেজি তামার কয়েল এবং ট্রান্সফরমারের ভেতরে থাকা তেল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে। এতে তার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে জানান তিনি।

এছাড়াও একই দিন একই মাঠের অপর সেচ পাম্প ম্যানেজার আনারুল ইসলামও তার একটি ট্রান্সফরমারের তামার তার ও তেল একইভাবে চুরি হওয়ার কথা জানান । এরই ধারাবাহিকতায় আবু জাফর বিশ্বাস বাদী হয়ে গত মঙ্গলবার (৪ আগস্ট) জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। তারই পরিপেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এই চুরির ঘটনায় এসব এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়। এরই সূত্র ধরে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের কয়েল, কপারসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ  চোর চক্রের ৬ সদস্যের গ্রেপ্তার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

এ সময় তিনি বলেন, গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল।

গ্রেপ্তার চোরচক্রের সদস্য হলেন মুন্সীগঞ্জ জেলার চাষিরি থানার মরহুম আনোয়ারের ছেলে আব্দুল মালেক ( ৪৫), চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার  জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু থানার কাশেম খাঁর ছেলে টুলু(৪৪), চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়িয়া গ্রামের মরহুম মজিবরের ছেলে স্বপন উদ্দিন ( ৩৭), মিজানুরের ছেলে সবুজ সেখ (৩৭) , আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)।

এদেরকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});