বুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চন্দনাইশে বিএনপির গণসমাবেশ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৫, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চন্দনাইশে বিএনপির গণসমাবেশ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ০)

ছবি প্রতিনিধি

X

ছবি প্রতিনিধি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভার যৌথ উদ্যোগে বুধবার গাছবাড়িয়া ফিলিং স্টেশন চত্বরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু। বিএনপি নেতা মোর্শেদ আলম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ডেনমার্ক বিএনপির আইনবিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেনমার্ক বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আফরোজ খান।

এছাড়াও বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সওদাগর, আলহাজ্ব নূর মোহাম্মদ, মোহাম্মদ তাসলিম উদ্দিন, মহিলা দল নেত্রী নাসরিন জাহান ঝর্ণা, মহিলা দল নেত্রী নার্গিস আক্তার, জহির শিকদার, মোহাম্মদ ফোরকান, বিএনপি নেতা আসিফ সিকদার, সিআইপি ওবায়দুল হক চৌধুরীর রোকন, অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুর রহিম চৌধুরী, মো. কামাল উদ্দিন পারভেজ, আইয়ুব আলী, সাদেক, মো. জাহিদুল ইসলাম, কৃষক দল নেতা মো. সুমন, ভিপি আব্দুর রউফ, যুবদল নেতা মো. জাহাঙ্গীর, এম এ সবুর, ছাত্রদল নেতা মো. লোকমান, মোহাম্মদ আবির, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ খোকন উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});