বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জুলাই শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিলেন এমপি আবুল হোসেন খান

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিলেন এমপি আবুল হোসেন খান

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে ৬ জন শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন (বরিশাল-৬) বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

 তিনি জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এমপি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের কথা যেমন ভোলার নয়, ঠিক তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের কথাও আমাদের আজীবন মনে রাখতে হবে। তাদের রক্তের বিনিময়েই আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি। 

তাই আমি যতদিন বেঁচে থাকবো জুলাই গণঅভ্যুত্থানে বাকেরগঞ্জের ৬ জন জুলাই শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মাসে প্রতিজন শহীদ পরিবারকে ৫ হাজার টাকা করে দিবো। ভবিষ্যতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানসহ তাদের সব ধরনের সহযোগিতা করবো। 

দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, পৌরসভায় তার বাসভবনের অফিসে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ জন শহীদের ছবি টাঙ্গিয়ে রাখতে হবে। যাতে তিনি সব সময় ওই ৬ জন শহীদের ছবি দেখতে পেয়ে তাদের অবদানের কথা ভুলে না যান। 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একইসাথে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও জবাবদিহিতা মূলক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার,, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল, পাদ্রী শিবপুর বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন মৃধা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক জিয়াউল হক আকন,  সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন, সহ জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});