বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

এসময় মদ ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুন সোমবার সন্ধ্যা ৬টায় জৈন্তাপুর মডেল থানার এসআই মাহমুদুল হাসান’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায় উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের শাকিল আহমেদর বাড়ীতে। তৎক্ষনাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ভারতীয় ৩৬ বোতল মদ উদ্ধার করা হয়।

এসআই মাহমুদুল হাসান জানান, এই চক্রটি দীর্ঘ দিন থেকে জৈন্তাপুর উপজেলার সীমান্তসহ বিভিন্ন স্হানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চালিয়ে যাচ্ছে। ঘটনার সময় আংশিক মদ নিয়ে তারা পালিয়ে যায় বলে স্হানীয় সূত্রে জানা গেছে। মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে, খুব শিগগিরই পলাতক আসামীদের গ্রেফতার করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।