জোড়া অ্যাসিস্টেই বাজিমাত লিওনেল মেসির
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:৩৯ এএম (ভিজিট : ০)

X
সংগৃহীত ছবি
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে গোল না করেও ম্যাচের নায়ক লিওনেল মেসি। জোড়া অ্যাসিস্টে আর্জেন্টিনাকে ২-১ জিতিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে তুললেন অধিনায়ক। মেসির অ্যাসিস্ট রেকর্ড, এবার গোল নয়, জোড়া অ্যাসিস্টেই বাজিমাত! ইংল্যান্ডের বিরুদ্ধে মেসির ম্যাজিকেই ফাইনালে আর্জেন্টিনা
চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) লিওনেল মেসিকে থামানোর পরিকল্পনা করেছিল ইংল্যান্ড। দীর্ঘ সময় সেই পরিকল্পনা সফলও হয়েছিল। কিন্তু বড় ম্যাচে মেসিকে সম্পূর্ণ আটকে রাখা যে প্রায় অসম্ভব, সেটাই আবার প্রমাণ হল। নিজে গোল না করেও দুটি নিখুঁত অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে জিতিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে তুলে দিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন।
আটলান্টা স্টেডিয়ামে শুরু থেকেই ছিল টানটান লড়াই। প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৫ মিনিটে মরগান রজার্সের ক্রস থেকে কাছ থেকে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্টনি গর্ডন। ম্যাচ তখন ইংল্যান্ডের নিয়ন্ত্রণেই ছিল।
কিন্তু শেষ পাঁচ মিনিটে বদলে যায় পুরো চিত্র। ৮৫ মিনিটে লিওনেল মেসির নিখুঁত পাস থেকে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও মেসির পাস ধরে লাউতারো মার্টিনেজ জয়সূচক গোল করেন। মুহূর্তের মধ্যেই হতাশা থেকে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা শিবির।