বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার চুক্তি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে


অক্টোবর ২১, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে দুটি চুক্তি স্বাক্ষর করেছে কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া। মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন এবং সফররত ক্রোয়েশিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী গোরদান গ্রলিচ রাদমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে তারা কম্বোডিয়া ও ক্রোয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন।

চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করছে কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া। গত তিন দশকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

নতুন চুক্তি দুটির মাধ্যমে কূটনৈতিক পাসপোর্টধারীদের যাতায়াত সহজ করার পাশাপাশি কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});