রবিবার , ১৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবিতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
জুন ১৪, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে প্রধান সড়কে কাংশা ইউনিয়নবাসীর আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনার উল্যাহ, ঝিনাইগাতী মহিলা ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল খলিলুর রহমান, মাসুদ আরমান, মাহাফুজুর রহমান (মাফুজ), আরেফিন সোহাগ, গোলাপ হোসেন মেম্বার মানিক হোসেন মেম্বার, মো, ফরহাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও কাংশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হয়নি। রাজনৈতিকদলের নেতাদের আধিপত্য বিস্তারের লড়াই ও স্থান নির্ধারনে রশি টানাটানির কারনে পরিষদ ভবন নির্মিত হয়নি।

ইউনিয়নবাসীরা জানান, দেশ স্বাধীনের পর যখন যে এলাকা থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় সে সময় সেই চেয়ারম্যান তার বাড়ির সামনে সুভিধাজনক স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের চেষ্টা করেছেন। এ কারনে ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হয়নি।

এলাকাবাসীর অভিযোগ বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান ইউনিয়ন পরিষদের পশ্চিম অংশে আয়নাপুরে তার বাড়ির পাশে ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের প্রস্তুতি নিচ্ছেন। এলাকার সচেতন মহলের দাবি, আয়নাপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হলে ইউনিয়নের উত্তর পূর্বাংশের নওকুচি এলাকার সেবা গ্রহীতাদের ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরিষদ ভবনে যেতে হবে। যা দরিদ্র পরিবারের লোকজনের পক্ষে সম্ভব হয়ে উঠবে না।

এলাকাবাসী পরিষদ ভবনের মধ্যবর্তী স্থানে ভবন নির্মানের দারি জানিয়েছেন। মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে প্রায় শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।