মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টঙ্গীতে চাঁদাবাজি মামলার পর যুবদল নেতা নাজমুল মণ্ডলকে ‘শোকজ’

ঢাকা ইনফো২৪
জুলাই ১৪, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে চাঁদাবাজি মামলার পর যুবদল নেতা নাজমুল মণ্ডলকে ‘শোকজ’

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ০)

নাজমুল হোসেন মণ্ডল

X

নাজমুল হোসেন মণ্ডল

শিল্পনগরী টঙ্গীর বহুল আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে কেন্দ্রীয় যুবদল।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া (দপ্তরের দায়িত্বে) স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, তৈরি পোশাক কারখানা এলাকায় পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলাবিরোধী উল্লেখ করে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৮ জুন জুট ব্যবসা দখলে নিতে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় সশস্ত্র মোটরসাইকেল মহড়া দেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ ঘটনার নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জন এজাহারভুক্ত এবং অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেন ভুক্তভোগী জুট ব্যবসায়ী নুরুজ্জামান জামাল।

মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলুকে বহিষ্কার করে টঙ্গী পূর্ব থানা বিএনপি।

ঘটনার ১৫ দিন পর অবশেষে যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে নাজমুল মণ্ডল বলেন, “শোকজ মামুলি বিষয়। আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। এমপি সাহেব বারবার চেষ্টা করছেন, তাই শোকজ দিয়েছেন। আমি জবাব দিয়ে দেব।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});