টয়লেটে সিগারেট ধরাতেই বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

টয়লেটে সিগারেট ধরাতেই বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

টয়লেটে সিগারেট ধরাতেই বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

পুরান ঢাকার একটি বাসার শৌচাগারে সিগারেট ধরাতে গিয়ে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হওয়া কলেজছাত্র দীন ইসলাম ওরফে সিয়াম (২০) পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

জানা গেছে, গত রোববার (১২ জুলাই) দিবাগত রাত একটার দিকে নাজিমুদ্দিন রোডের আলী নেকি দেউড়ি এলাকায় নিজ বাসার টয়লেটে এ দুর্ঘটনা ঘটে। 

দীন ইসলাম সেখানে সিগারেট ধরাতে গ্যাসলাইট ব্যবহার করলে বিস্ফোরণ ঘটে এবং তিনি গুরুতর দগ্ধ হন। তিনি ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং রায়হান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ কর্মকর্তা ও স্বজনদের প্রাথমিক ধারণা, টয়লেটের ভেতরে আগে থেকেই কোনোভাবে গ্যাস জমে ছিল। গ্যাসলাইট জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পরপরই দীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের ভাষ্য, তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন গণমাধ্যমকে দীন ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।