সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল!

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

২০২২ বিশ্বকাপে তারা বাদ পড়েছিল টাইব্রেকারে হেরেই। এবার নকআউট পর্বে মাঠে নামার আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগেভাগেই টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছেন তারা।

নকআউটে আজ জাপান চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ব্রাজিল। ৯০ মিনিটে ফল না হলে ম্যাচ যদি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারেও গড়ায়-সেই প্রস্তুতি নিয়ে রেখেছে তারা।

সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি অকপটে জানালেন, ‘জাপান ম্যাচের জন্য আমাদের অনেক কিছুর প্রয়োজন—মন এবং সেই সঙ্গে হৃদয়। নকআউটে যা কিছু ঘটতে পারে, আমাদের সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে; কারণ নকআউটে অনেক কিছুই ঘটে। অতিরিক্ত সময়, পেনাল্টি শুট-আউট—আমরা সব দিক থেকেই প্রস্তুতি নিয়েছি। আমার মনে হয় দল প্রস্তুত, অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী। গত দুটি ম্যাচ ভালো কেটেছে, তাই যা-ই ঘটুক না কেন, দল সেটার মুখোমুখি হতে তৈরি।’

তিনি মনে করিয়ে দেন, এটা চ্যাম্পিয়নস লিগের মত দুই লেগের কোনো নকআউট পর্ব নয়, বরং মাত্র একটি ম্যাচের খেলা,‘এটি কোনো নকআউট ম্যাচ (দুই লেগের) নয়, এটি একটি সরাসরি নকআউট গেম। এখানে ভুল শুধরে নেওয়ার আর কোনো সুযোগ নেই। ব্রাজিলের এটা জানে। ব্রাজিল শক্তিশালী দল, যারা এই ধরনের ম্যাচের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয় তা জানে। আমি আশাবাদী।’

জাপানের বিপক্ষে ম্যাচের আগে রবিবার নিজেদের শেষ অনুশীলন সেশনের জন্য ব্রাজিল দল হিউস্টন ডায়নামো (এমএলএস)-এর হোম ভেন্যু ‘শেল এনার্জি স্টেডিয়াম’-এ মাঠে নামে। দলে কোনো চোটের সমস্যা না থাকায়, কার্লো আনচেলত্তি হয়ত স্কটল্যান্ডকে হারানো একাদশের ওপরই ভরসা রাখবেন। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এই ইতালিয়ান কোচ প্রথমবারের মতো টানা দুই ম্যাচে একই একাদশ মাঠে নামাতে যাচ্ছেন। তবে তিনি শুরুর একাদশ জানাতে রাজি হননি।

 খানিকটা মজা করে আনচেলত্তি বলেন, ‘আমি একাদশ ফাঁস করতে চাই না। আপনাদের এত সহজে স্বস্তিতে দিতে চাই না। আমি যদি এটা নিয়ে ভাবি, তবে আপনাদেরও এটা নিয়ে ভাবতে হবে।’

এরপরই তিনি জানালেন, ‘যে খেলোয়াড়রা খেলবে, তারা সেটা জানে। এটি একটি ব্যক্তিগত কথোপকথন। খেলোয়াড়েরা শান্তিতে ঘুমাতে পারে, কোচের চেয়েও ভালো।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});