বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টাইমস র‍্যাঙ্কিংয়ে ৪০১-৬০০ ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষাবিষয়ক সাময়িকীর প্রকাশিত ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সর্বশেষ প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় প্রায় ৬০০ ধাপ এগিয়ে ৪০১-৬০০ ধাপে অবস্থান করছে।

বুধবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০১-১৫০০ ব্যান্ডে ছিল। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে টাইমস হায়ার এডুকেশন এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। চলতি বছর বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের এক হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়।

বিভিন্ন এসডিজি সূচকেও উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে দারিদ্র্য দূরীকরণ (এসডিজি-১)-এ ৩০১-৪০০, সুস্বাস্থ্য ও কল্যাণ (এসডিজি-৩)-এ ৪০১-৬০০, মানসম্মত শিক্ষা (এসডিজি-৪)-এ ৩০১-৪০০, জেন্ডার সমতা (এসডিজি-৫)-এ ৬০১-৮০০, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি-৮)-এ ২০১-৩০০, বৈষম্য হ্রাস (এসডিজি-১০)-এ ৪০১-৬০০, টেকসই নগর ও জনপদ (এসডিজি-১১)-এ ১০১-২০০, শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান (এসডিজি-১৬)-এ বিশ্বের মধ্যে ২৪তম স্থান এবং লক্ষ্য অর্জনে অংশীদারত্ব (এসডিজি-১৭)-এ ১০১-২০০ ব্যান্ডে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উল্লেখযোগ্য অগ্রগতি শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষা, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, বিশেষ করে এসডিজি-১৬ সূচকে বিশ্বের ২৪তম স্থান অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন, সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});