মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টাকা চুরির অপবাদে শিশুকে শিকলে বেঁধে নির্যা*তন, মাকেও মারধরের অভিযোগ


সেপ্টেম্বর ২২, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ হাজার টাকা চুরির অপবাদে ষষ্ঠ শ্রেণির এক এতিম শিশুকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে পায়ে শিকল বেঁধে রাতভর গোয়ালঘরে রাখার অভিযোগ উঠেছে। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বিধবা মাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। নির্যাতনের পর মা-ছেলেকে তিন দিন বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন নাজমা বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে জিসান হোসেন চাকামইয়া ইউনিয়নের তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গামুড়িবুনিয়া গ্রামের বাড়ি থেকে আব্দুল হাই তালুকদার তার ছেলেকে ধরে নিয়ে যান।

নাজমার অভিযোগ, পরে পাঁচ হাজার টাকা চুরির অপবাদ দিয়ে জিসানকে বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার পায়ে শিকল বেঁধে গোয়ালঘরে রাখা হয়। খবর পেয়ে তিনি সেখানে গেলে তার সামনেই ছেলেকে আবার মারধর করা হয়। ছেলেকে আর না মারার অনুরোধ করলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাজমা আরও অভিযোগ করেন, তার স্বামী বাচ্চু হাওলাদার প্রায় দেড় বছর আগে ব্রেন স্ট্রোকে মারা যান। মৃত্যুর আগে তিনি আব্দুল হাই তালুকদারকে জমি কেনার জন্য এক লাখ টাকা দিয়েছিলেন। ওই টাকা ফেরত না দেওয়া এবং জমি না দেওয়ার জন্যই চুরির অভিযোগ তুলে তাদের ওপর নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জিসান হোসেন অভিযোগ করে বলে, তাকে মারধর করতে করতে একপর্যায়ে প্রস্রাব হয়ে গেলেও মারধর বন্ধ করা হয়নি। পরে তাকে ও তার মাকে তিন দিন বাড়িতে আটকে রাখা হয়, যাতে তারা হাসপাতালে যেতে না পারেন। হাসপাতালেও তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে সে।

জিসানের ছোট বোন ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুন জানায়, মা ও ভাইকে মারধরের পর তাদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে দেওয়া হয়নি। বাড়িতে তারা যন্ত্রণায় কাঁদতেন এবং আল্লাহকে ডাকতেন। মুনের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কথা বলতে সাহস করেন না।

মা-ছেলেকে হাসপাতালে নিয়ে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা বলেন, সোমবার রাতে তারা বাড়ি থেকে পালিয়ে তার বাড়িতে আশ্রয় নেন। তাদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। বিষয়টি জানার পর প্রথমে তিনিও ভয় পেয়েছিলেন। পরে আহত দুজনের অবস্থা দেখে মঙ্গলবার ভোরে হাসপাতালে নিয়ে যান। তবে তার পরিচয় প্রকাশ পেলে সমস্যায় পড়তে পারেন বলে জানান তিনি।

তার ভাই উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই বলেন, ‘ওই ছেলেটা চোর, তাই তাকে চর-থাপ্পড় দেওয়া হয়েছে।’ তবে তার মাকে কেন মারধর করা হয়েছে, সে বিষয়ে কোনো উত্তর দেননি তিনি। টাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘টাকা পাবে, তাই তাদের জমি চাষ করতে দিই।’ পরে জিসান ও তার মা কোন হাসপাতালে ভর্তি হয়েছেন, তা জানতে চান তিনি।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান বলেন, মা ও ছেলের শরীরেই অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি পুলিশি হওয়ায় তিনি তা লিপিবদ্ধ করে রেখেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। তিনি হাসপাতালে খোঁজ নিয়ে দেখবেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});